ঝিনাইদহে সাংবাদিক নেতা লিটনের পিতার ইন্তিকাল, শোক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. শাহাদত হোসেন ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুরে ঝিনাইদহ উজির আলী ঈদগাহে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা শরিক হয়েছিলেন। পরে ঝিনাইদহ পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে ব্যবসায়ী শাহাদত হোসেনের মৃত্যুর খবরে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিএনপি নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ীরা পৌর এলাকার কলাবাগান পাড়ার বাসভবনে আসেন।
ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের পিতার মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু, মোস্তফা মাজেদ, এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহম্মেদ, শিপলু জামান, রাজিব হাসান, হাজী শহিদুল ইসলাম ও অ্যাড. আলাউদ্দীন আজাদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংবাদিক লিটনের পিতার মৃত্যুতে শোক জানিয়ে অনুরুপ বিবৃতি দিয়েছেন।