ঝিনাইদহে যাকাত ফান্ডের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ৬ উপজেলার উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান।