ঝিনাইদহে দুই ব্যবসায়ীর হৃদরোগে মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ব্যবসায়ী রবিউল ইসলাম ঠান্ডু (৫৮) ও এস এম কামরুজ্জামান হাদু (৬০) রোববার ইন্তিকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাঁচ ঘন্টার ব্যবধানে জেলা শহরের পরিচিত মুখ এই দুই ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঝিনাইদহ ‘ট’ বাজারের ব্যবসায়ী শহরের পরিচিত মুখ রবিউল ইসলাম ঠান্ডু থানা পাড়ার নুরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামে। তিনি রোববার সকাল আটটার দিকে তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অন্যদিকে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে সাবেক হাসান গার্মেন্টসের মালিক এস এম কামরুজ্জামান হাদু রোববার বেলা একটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ঝিনাইদহ পার্ক পাড়ার শেখ আওলাদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। এই দুই ব্যবসায়ীর মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাদের দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।