ঝিনাইদহে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জানাজার নামাজে ইমামতি করেন কোর্টপাড়া জামে মসজিদের ইমাম আবু সাঈদ রহমান।

গায়েবানা জানাজায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।