ঝিকরগাছা জামায়াতের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন শাখার সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার নাভারণ কলোনি বাজারে অনুষ্ঠিত সহযোগী সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমির আলহাজ মাস্টার আছাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পশ্চিম শাখার আমির মাও. হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী জেলা পশ্চিম শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক মাও. আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমির অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি মাও. আব্দুল আলিম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাও. রফিকুল ইসলাম, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক। পরে যশোর-বেনাপোল মহাসড়কে একটি মিছিল বের করেন নেতৃবৃন্দ।