ঝিকরগাছায় ৬ শতাধিক পরিবারকে খাদ্য দিলেন বিএনপি নেতা মিজান

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ৬ শতাধিক পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান (মিজান হাজী)। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি হাজিরবাগ ইউনিয়নের প্রতিটি গ্রামে দিনমজুর, ভ্যানচালক ও দুস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এক সপ্তাহের খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, কাঁচামরিচ, পিঁয়াজ, রসুন, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। তবে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অনুমতি সাপেক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি প্রতিটি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য আতিয়ার মেম্বার প্রমুখ।