ঝিকরগাছায় সাংবাদিক ইমরান সড়ক দুর্ঘটনায় আহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ (৪৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে পারবাজার গরুহাটের নিজের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে পুরান্দরপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ইমরান রশীদ চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন।
খবর পেয়ে বুধবার ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সহসভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, মাওলানা কাজী ইদ্রিস আলীসহ স্থানীয় সংবাদকর্মীরা তার বাড়িতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এদিকে ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা ইউনিট প্রধান আতাউর রহমান জসি, ডেপুটি ইউনিট প্রধান নজরুল ইসলাম বাবুলসহ অন্যরা।