ঝিকরগাছায় সন্ত্রাসী কালা বাচ্চুর হাতে প্রহৃত কল্যাণ ট্রাস্টের নেতা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উপজেলা সভাপতি হুমায়ুন কবির আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টার দিকে ঝিকরগাছা বাজারে।
হুমায়ুন কবির জানিয়েছেন, এদিন সকালে তিনি উপজেলা সদরের চুড়িপট্টির মুখে নিজের ব্যবহৃত প্রাইভেট কার পার্কিং করে বাজারে যান। এ সময় সিএনজি চালক কাজী মাহাবুবুর রহমান ওরফে কালা বাচ্চু সেখানে প্রাইভেটকার রাখা যাবে না বলে কথাকাটাকািটর এক পর্যায়ে তাকে বেধড়ক পেটান। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে হুমায়ুন কবির জানিয়েছেন।
উল্লেখ্য, যশোরের চিহ্নিত সন্ত্রাসী কাজী মাহবুবুর রহমান ওরফে কালা বাচ্চুকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ গত ২০১৫ সালের ২২ মে র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা ঝিকরগাছা উপজেলার কাউরিয়া এলাকার একটি ঘেরের ঘর থেকে আটক করেছিলেন। কালা বাচ্চু ঝিকরগাছা পৌরসভাধীন কাউরিয়া এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে। সে দীর্ঘদিন যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় ভাড়া থেকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে ছিলো বলে জানা গেছে।