ঝিকরগাছায় শ্রমিক নেতা গোলাম মোস্তফার ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় জেলা ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পাতবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার বাদ জুমা কাটাখাল ঈদগাহে নামাজে জানাজা শেষে গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাজায় শরিক হয়েছিলেন শ্রমিক সংগঠন (৪৬২) এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রমিক সংগঠন (২২৭) এর সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যশোর শ্রমিক সংগঠন (৪৬২) সভাপতি বিশ্বনাথ ঘোষ বিশু,