ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ১২ দলীয় ফুটবলের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী ও সহসভাপতি ইয়াউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ক্রীড়া সম্পাদক নাসিমুল হক তপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, সাবেক ফুটবলার জাকিরুল ইসলাম জাকির, মনিরুজ্জামান পেন্টি, মোস্তাফিজুর রহমান মুন্না, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাসার, কোচ আহমেদ রেজা সজিব, জাগরণী সংসদের সহসভাপতি রাশিদুল ইসলাম হিরু প্রমুখ।

উদ্বোধনী খেলায় স্বাগতিক ঝিকরগাছা পৌরসভা একাদশের মুখোমুখি হয় বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশ। নির্ধারিত সময়ে উভয়দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশ ৪-২ গোলের ব্যবধানে স্বাগতিক ঝিকরগাছা পৌরসভা একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে।

খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বিজয়ী দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মুকিদের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ও সেরা দর্শক নির্বাচিত বেবি খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।