ঝিকরগাছায় মাদ্রাসায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় আলহাজ রফিউদ্দীন আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনয়িন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর র্অথায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর বাস্তবায়নে ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন নামক শীর্ষক প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২৬ জুলাই) সকালে আলহাজ রফিউদ্দীন আলিম মাদ্রাসা মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লুনবা তাক্ষী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। এ সময় বক্তব্য রাখেন, আলহাজ রফিউদ্দীন আলিম মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রিন্স, সুপার আব্দুল মোত্তালিব, শিক্ষক আব্দুর রশিদ, উলাসী সৃজনী সংঘের ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, ঝিকরগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি প্রমুখ। এসময় উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সকল সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকম-লী উপস্থিত ছিলেন।