ঝিকরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় শুক্রবার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে ম্যাচ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও কেশবপুর উপজেলা প্রভাতী সংঘের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য ড্র হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহানুর কবীর হ্যাপি, কেশবপুর প্রভাতী সংঘের টিম ম্যানেজার শাহজাহান সাজু, কোচ রফিকুল ইসলাম, সাবেক কৃতী খেলোয়াড় জয় সাহা প্রমুখ।