ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন উই প্রকল্প কর্তৃক টেকসই ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে কমিউনিটি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ আয়োজিত মেলার উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উলাশী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুল ইসলাম, এস.আই বখতিয়ার রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, বঙ্কিম চন্দ্র রায়, বোধখানা সমিতির সভাপতি চিচিলিয়া মন্ডল, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক রত্না আক্তার চুমকি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল হাই, ফারুক হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ এবং নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের ৬৪টি দলের প্রতিনিধিগণ।

শেষে সচেতনতামুলক র‌্যালীতে অংশ গ্রহণসহ নারী উদ্যোক্তাদের দেয়া ক্লিন কমিউনিটি সেন্টার, নারী সামাজিক সমিতি, নারী ক্ষমতায়ন ( উই) প্রকল্প, সদাই পাতির স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।