ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইউরোপিয়ান ইউনয়িন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের র্অথায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন শীর্ষক উই প্রকল্পের এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। নারীদের অধিকার বিষয়ে সরকারি কর্মকর্তা ও কমিউনিটি নেতাদের সাথে সংবেদনশীলতা কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, আইসিটি অফিসার মইনুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, নারীর ক্ষমতায়ন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিদ হারুন অর রশীদ।
উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্ব কর্মশালায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা ও উলাশী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তারসহ ৭০জন কমিউনিটি লিডার ও নারী সামাজিক অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।