ঝিকরগাছায় দোয়া মাহফিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় অজ্ঞাত পরিচয় সেই বৃদ্ধের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দাফন কাজে সহায়তাকারী স্বেচ্ছাসেবী সংগঠন শেষ ঠিকানা কবরের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া পরিচালনা করেন, দারুল উলুম কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা নুরুল আমীন। উপস্থিত ছিলেন, হাফেজ জিয়াউল ইসলাম, ঝিকরগাছা আহসানিয়া মিশনের পরিচালক রাজু আহম্মেদ, সাংবাদিক তরিকুল ইসলাম, সে¦চ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুজ্জামান বাবু, শেষ ঠিকানা কবর সংগঠনের রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, বাপ্পি মিয়া, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
গত ১৪ নভেম্বর যশোর- বেনাপোল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধকে ঝিকরগাছার সংবাদকর্মীরা উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর তিনি মারা যান। পরে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের দেয়া অর্থে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে ঝিকরগাছা সরকারি কবরস্থানে দাফন করা হয়।