ঝিকরগাছায় ‘জিয়া খাল’ পানি ব্যবস্থাপনা কমিটি গঠন

0

ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় ১২ সদস্য বিশিষ্ট ‘জিয়া খাল’ পানি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে স্থানীয় শিমুলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সাবেক আহ্বায়ক শাহাজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ফজুল রহমানকে সভাপতি ও খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্যরা হলেন, সহসভাপতি এস এম মর্তজা মোহাম্মাদ আলী, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ সুজন রেজা, সদস্য মোছা. বিউটি খাতুন, সেলিম রেজা, রোকেয়া বেগম, শাহাদাত হোসেন, শিলা আক্তার, আলমগীর হোসেন ও শারমিন আক্তার।