ঝিকরগাছায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর গণসংযোগ বাস্তবায়নে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার সকালে লাউজানী আল হেলাল ট্রাস্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারির বেলাল হোসেন,যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, মাওলানা শিহাব উদ্দিন, অধ্যাপক জয়নাল আবেদীন ও উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ।

উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, গোলাম মোস্তফা, মাওলানা লুৎফর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, ফখরুল ইসলাম প্রমুখ।