ঝিকরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বৃহসস্পতিবার ঝিকরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, ভারপ্রাপ্ত মৎস্য অফিসার নান্নু রেজা ও উপজেলা খাদ্য কর্মকর্তা ফাতেমা সুলতানা।