ঝিকরগাছায় উই প্রকল্পের মেলা উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পে কমিউনিটি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ আয়োজিত মেলার উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উলাশী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মাসুমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রেকসোনা সুলতানা, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোছা. শিউলি খাতুন, উপজেলা সমবায় অফিসার নুরুল ইসলাম, থানার এস আই বখতিয়ার রহমান, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উলাশী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর বঙ্কিম চন্দ্র রায়, বোধখানা সমিতির সভাপতি চিচিলিয়া ম-ল, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক রতœা আক্তার চুমকি।
অনুষ্ঠান শেষে সচেতনতামূলক শোভাযাত্রায় অংশগ্রহণসহ নারী উদ্যোক্তাদের দেওয়া ক্লিন কমিউনিটি সেন্টার, নারী সামাজিক সমিতি, নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্প ও সদাই পাতির স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।