ঝিকরগাছায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। এ বছর ঝিকরগাছা খাদ্য গুদামে ৬৩৭মে.টন ধান ও ৫৩৮মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা প্রতিকেজি ধান ২৮টাকা ও চাল ৪২টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রোববার সকালে উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, ওসিএলএসডি পলাশ আহম্মেদ, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, ব্যবসায়ী এমামুল হাবীব জগলু, মিলার আফিল উদ্দীন, কৃষক প্রতিনিধি ও উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। উদ্ধোধনের দিনে আল-আমিন অটো রাইস মিলের পক্ষ থেকে ২০মে. টন চাল দেয়া হয়।