ঝিকরগাছার সাদিপুরে দোকানে চুরি

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার সাদিপুর বকুলতলা বাজারের গনেশ ষ্টোরে চুরি সংঘটিত হয়েছে। নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। সিসি ক্যামেরায় চোরদের ছবি ধরা পড়লেও এখনও চোর সনাক্ত হয়নি। গনেশ ষ্টোরের মালিক উত্তম কুমার মন্ডল জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে কর্মচারীসহ তিনি বাড়িতে যায়। সকালে দোকান খুলতে এসে দেখে তালা ভেঙ্গে দোকানে চুরি হয়েছে। খবর পেয়ে সকালে শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসি ক্যামেরার রেকর্ড নিয়েছেন বলে জানা গেছে।