ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ সম্মেলনকে সামনে রেখে ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। বিশেষ অতিথি ছিলেন, শিমুলিয়া ইউনিয়নের (দায়িত্বপ্রাপ্ত) উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক ও জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার। উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাজান আলী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, যুগ্ম-আহবায়ক ওয়াসেল মেম্বার, শারাফাত হোসেন, আব্দুল ওয়াহেদ, অধ্যাপক জাকির হোসেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠনপূর্বক সম্মেলনের মাধ্যেমে পূর্ণাজ্ঞ ইউনিয়ন কমিটি গঠন করা হবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন।