ঝিকরগাছার মলিকপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা সদর উপজেলার মল্লিকপুর পূর্বপাড়ায় পুনঃনির্মাণাধীন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদজুম্মা মুসল্লিদের উপস্থিতিতে উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন। বক্তব্য রাখেন মসজিদ নির্মাণ কমিটির সদস্য সাংবাদিক তরিকুল ইসলাম ও হাফেজ মারুফ বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ নির্মাণ কমিটির সদস্য বিল্লাল হোসেন, আব্দুল মজিদ, আলালউদ্দিন, এনায়েত আলীসহ মুসল্লিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন মসজিদ নির্মাণে ১০ লাখ টাকা সহযোগিতাকারী শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জমিদাতা আব্দুল মজিদসহ প্রায় ৩০ লাখ টাকা সহায়তাকারীকে ধন্যবাদ জানান। পরে দোয়া পরিচালনা করেন ইমাম মারুফ বিল্লাহ।