ঝিকরগাছার গদখালী ইউনিয়ন বিএনপির ভোট কাল

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামীকাল ১৯ জুন ঝিকরগাছার গদখালী ইউনিয়ন বিএনপির ৩টি পদের নেতা নির্বাচনে ভোট গ্রহণ হবে। শুক্রবার ওই ৩ পদের জন্যে ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, সভাপতি পদে ইউনিয়ন বিএনপির আহবায়ক তবিবর রহমান ও যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা অহেদুজ্জামান লিটু এবং সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা ওলিয়ার রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আখিজুর রহমান পলাশ।
পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী শুক্রবার সকালে ঝিকরগাছা ইউনিয়ন কাউন্সিলের জন্যে মনোনীত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আজম ও অ্যাড. আনিছুর রহমান মুকুলের নিকট থেকে প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ করেন।
আগামীকাল ১৯ জুন ঝিকরগাছা উপজেলা বিএনপি কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৭টি ওয়ার্ডের ৩ শত ৫৭জন কাউন্সিলর এদিন ভোটাধিকার প্রয়োগ করে ইউনিয়ন বিএনপির নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন বলে জানাগেছে।