জীবননগরে নদীর মাটি বিক্রির অপরাধে দু ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামে ভৈরব নদীর মাটি কেটে বিক্রি করার অপরাধে বুধবার দুজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি করার সময় গোপনে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র সেখানে উপস্থিত হন। এ সময় তিনি ভৈরব নদী থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার সত্যতা পান। এ অপরাধে জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা এবং অবৈধ ট্র্যাক্টরের মালিক মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।