জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে দেয়াড়ায় ছাত্রদলের দরিদ্রভোজ ও বৃক্ষরোপণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দুর্গাপুর স্কুলে এ উপলক্ষে দরিদ্রভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- দেয়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা বিএনপি নেতা মো. আশরাফুজ্জামান মিঠু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বেনজীর বিশ্বাস, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন লিটন, স্বেচ্ছাসেবক দলনেতা প্রভাষক আশিকুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা ফরমান আলী, তবিবর রহমান, বাবুল আক্তার, দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহাসিন আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, ছাত্রদল নেতা রিয়াজ রহমান, মাসুদ রানা, হাবিবুর রহমান, মাহবুব রহমান, মাহফুজ হোসেন, মো. এনামুল, ফারুক হোসেন, আরশাদ আলী প্রমুখ।