জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর কৃষক দলের সেমিনার আজ

0

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার যশোরে বাংলাদেশের কৃষি বিপ্লব ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। জেলা কৃষক দলের আয়োজনে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বেলা ৩টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্বে করবেন জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন। সেমিনারের যথা সময়ের মধ্যে জেলা কৃষক দলের অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন ও সদস্য সচিব শিকদার সালাহ উদ্দিন।