জনগণ নয়, আয়না ঘরই সরকারের অবৈধ ক্ষমতার উৎস

0

 

খুলনা ব্যুরো॥ ‘আয়না ঘর আর আওয়াামী লীগ এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। যে কারণে জনগণ নয়, এই আয়না ঘরই সরকারের অবৈধ ক্ষমতার উৎস হয়ে দাঁড়িয়েছে’। এ অবস্থা থেকে দেশকে শৃংখলামুক্ত করতে চলমান আন্দোলনে বিএনপি অতীতের চেয়ে সচেতন ভাবে নেতৃত্ব দেবে। এরই মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আগামীতে জাতীয় সরকারের অধীনে দেশ পরিচালনা করবে বিএনপি। একই সঙ্গে জনগণের প্রতিনিধি এবং বিশিষ্টজনদের সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন করা হবে’। ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে পেশাজীবীসহ বিশিষ্টজনরা উল্লিখিত কথা বলেন। শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ সভার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মিডিয়া সেল প্রধান সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সঞ্চালনা করেন সাংবাদিক কাদের গণি চৌধুরী। অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার।
মূল প্রবন্ধে উল্লেখ করা হয়,’৭৫’র ৭ নভেম্বর পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ফখরুদ্দিন-মইনুদ্দিন চক্রের সুকৌশল ষড়যন্ত্রে ২০০৮ সালের ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনে ক্ষমতা দখল করার পর আবারো পথ হারায় বাংলাদেশ। বিনা ভোটে ক্ষমতা দখল করে রাখতে এই অপশক্তি ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগেই বিনা ভোটে ১৫৩ জনকে এমপি ঘোষণা দেয়। একই ভাবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতেই জনগণের ভোট ডাকাতি করে নিশিরাতের গণবিরোধী সরকারকে অবৈধ প্রক্রিয়ায় জন্ম দেয়। এই অপশক্তি ক্ষমতার খায়েশ মেটাতে গিয়ে র‌্য্বা সহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আজ সারা বিশ্বে গুম-খুন-অপহরণ আর মানবাধিকার লংঘনকারী বাহিনী হিসেবে চিহ্নিত হতে হচ্ছে। রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দিয়েছে তারা। দেশে এখন তথাকথিত নির্বাচন কমিশন রয়েছে। কিন্তু নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের কোনো ব্যবস্থা নেই। বরং তারা ডিজিটাল কায়দায় জনগণের ভোট ডাকাতি করতে জোর করে ইভিএম চাপিয়ে দেয়াার মিশনে ব্যস্ত। বিচার বিভাগের অবস্থা নাজুক, দুদক নিজেরাই দুর্নীতির চাষ করে।
আরো বলা হয়, গত এক যুগে অবৈধভাবে বিদেশে ১০ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। দেশে ‘আওয়াামী লীগ থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, আর গণমাধ্যমের স্বাধীনতা থাকলে আওয়াামী লীগ থাকে না’। সব মিলিয়ে দেশে-বিদেশে এখন বাংলাদেশের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর পরিচয় ‘গভরমেন্টস অফ দ্যা মাফিয়া, বাই দ্যা মাফিয়া, ফর দ্যা মাফিয়া’। এমনকি বিশ্বের গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। তবে স্বাধীন দেশের তালিকায় নাম থাকলেও গণতন্ত্র, ভোটাধিকার এবং জানমালের নিরাপত্তা হারিযয়ে জনগণ এখন নিজ দেশে-ই পরাধীন। দেশমাতৃকার এমন এক কঠিন মুহূর্তে দেশকে আওয়াামী দুঃশাসনের কবল থেকে মুক্ত করা কেবল বিএনপি তথা রাজনৈতিক দলসমূহের দায়িত্ব নয় বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। এ অবস্থায় বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চলুক, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের যতই হত্যা করা হোক, হামলা কিংবা মামলা হোক- জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়াা পর্যন্ত বিএনপি কোনভাবেই রাজপথ ছাড়বেনা।
আরো বলা হয, বিএনপি একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপি এককভাবে সরকার গঠনের সুযোগ পেলেও করবে না। বিএনপি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় সরকার গঠন করবে। এজন্যই জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী অথবা বিজিত সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায়। এটি সম্ভব হলে সাংবিধানিক সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, জুডিশিয়াল কমিশন, মিডিয়া কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা স্থায়ীভাবে প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ প্রতিষ্ঠানের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনায়ন, নির্বাচন কমিশন নিয়োাগ আইন সংশোধন, আলোচনার ভিত্তিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনসহ বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহন করা হবে। একই সঙ্গে সকল কালা কালাকানুন বাতিল করা হবে, এমনকি শহীদ মুক্তিযোদ্ধা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা ও জাতীয় সংসদে নারী আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও সভায় জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়ায় মতামতসহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয়ে উঠে আসে।
আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ হোসেন বাচ্চু, গাজী আব্দুল বারী, প্রফেসর ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক ডা. এসএম আখতার-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর, ব্যারিস্টার মীর মোঃ হেলাল, ডাক্তার আকরাম উজ্জামান, প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, আইনজীবী লতিফুর রহমান লাবু, আখতার জাহান রুকু, মমিনুল ইসলাম, সাংবাদিক রাশিদুল ইসলাম, শেখ মাহমুদুল হাসান পলাশ, ডাক্তার আবু জাফর সালেহ পলাশ, ডঃ নাজমুস সদত শুভ, মোঃ আব্দুর রহমান প্রমুখ । এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, এস এম শফিকুল আলম মনা, আমির এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি প্রমুখ ।