চৌগাছা শিক্ষক কর্মচারী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৮ম বার্ষিকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা পারবাজারে প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের মৃত সদস্যদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এর পর বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।
সংগঠনের সভাপতি সিনিয়র শিক্ষক শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাল্ব লিমিটেডের গ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবয় অফিসার অহিদুর রহমান।