চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এরপর রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম রেজাউল ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সভায় আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম আমিনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সি সাগর, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল, নির্বাহী সদস্য বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল ও মেহেদী হাসান শিপলু।
সভায় ২১ ফের্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় পালন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।