চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিন্টু, সম্পাদক হাসান মাহমুদ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। ১৫টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৩টি পদ সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোরের চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩২ জন ভোটারের মধ্যে ২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য ১৩ টি পদে সর্বসম্মতিক্রমে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সি সাগর, তথ্য ও গবেষণা সম্পাদক এম আমিনুর রহমান, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল। নির্বাহী সদস্যরা হলেন বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, মেহেদী হাসান শিপলু।