চৌগাছা বিসিআইসির ডিলার সমিতির নতুন কমিটি

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইস) ডিলার সমিতির উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলের বাজারের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্যে উপজেলা বিসিআইসির ডিলার সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন ইউনুস আলী দফাদার। কমিটির সিনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ।