চৌগাছা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। অতএব স্বাধীন দেশের উন্নতি করতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস লালন করা দরকার।  বুধবার বিকেলে চৌগাছা থানার উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেছেন এ কথা বলেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন প্রমুখ।  এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও আনিছুর রহমান, আওয়ামী সাংস্কৃতিক গোষ্ঠির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি অমেদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, নবাগত সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, নূরুল কদর, হামিদ মল্লিক, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শেখ মাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান অতিথি সংসদ সদস্য দুপুরে প্রেসক্লাব চৌগাছা পরিদর্শন করেন। তিনি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা করেন।