চৌগাছা বাজারের মুদি দোকানে চুরি

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা বাজারে এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে দোকানের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ টাকা ও দামি সিগারেট নিয়ে গেছে। উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে ওহিদুল স্টোরে এই চুরির ঘটনাটি ঘটেছে।
ব্যবসায়ী ওহিদুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখি তালা ভাঙ্গা। চোরেরা তালা ভেঙ্গে ভেতরে গিয়ে নগদ ৩ হাজার টাকা ও ৭/৮ হাজার টাকার ব্র্যান্ডের সিগারেট নিয়ে গেছে। স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করে কোন রকমে সংসার চলে। চুরির ঘটনায় আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, মেইন সড়কের পাশে এবং উপজেলা পরিষদের সামনে থেকে এ ধরনের চুরির ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।