চৌগাছায় সরস্বতী পূজা উদযাপন

0

স্টাফ রিরোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতি পূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বিরা। এ বছর উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও হিন্দুদের বাড়িতে জাকজমকপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যানের বাংলোতে অনুষ্ঠিত হয় সরস্বতি পূজা। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের তত্ত্বাবধানে সকাল থেকেই পূজার কার্যক্রম শুরু হয়। দুুপরে পুরোহিত আনন্দ মোহন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। দেবীর আরাধনা, চক্ষুদান, অঞ্জলী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসসহ উপজেলায় কর্মরত সনাতন ধর্মাবলম্বিরা উপস্থিত ছিলেন।