চৌগাছায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাহিন, সম্পাদক সামাউল

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন কমিটি গঠন হয়েছে। নবগঠিত কমিটি আগামী তিন বছরের জন্য তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। শনিবার সকালে চৌগাছার কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষ্যে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে আলোচনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সামাউল ইসলাম, শিক্ষক তবিবর রহমান, হানিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির, আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষক শাহিনুর রহমান শাহিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সামাউল ইসলাম এবং সদস্য যথাক্রমে নেয়ামত আলী, বাবুল হোসেন ও বজলুর রহমান।