চৌগাছায় রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আলোচিত গৃহবধূ রাবেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেনকে জনতা পাকড়াও করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে তাকে চৌগাছা বাজার থেকে আটক করা হয়। এরপর পিটুনি দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানা পুলিশের হেফাজতে ছিলেন বলে জানা গেছে।
উপজেলার বাঘারদাড়ি গ্রামে নির্মম হত্যার শিকার হন গৃহবধূ রাবেয়া বেগম। গত ১০ ডিসেম্বর আটক তামিমের বাড়ির টিউবওয়েলের পানি ফেলা গর্ত থেকে লাশ উদ্ধার করে তার মেয়ে। ওই দিন বিকেলে নিহতের স্বামী রবিউল ইসলাম থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় প্রতিবেশী তাজুল ইসলামের ছেলে তামিম হোসেনকে।
থানা ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে তামিম হোসেন চৌগাছার বড় মসজিদ সবজি বাজারে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বাঘারদাড়ি গ্রামের এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ধরে ফেলেন। এ সময় হত্যা মামলার আসামি জনতার হাতে আটক হয়েছে এমন খবরে সেখানে ভিড় জমে। একপর্যায়ে জনতা তাকে মারধর করে। এরপর পুলিশে খবর দেয়। পুলিশ জনতার হাত থেকে তামিমকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন তাকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত থেকে আসামিকে আটকে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। তিনি একাধিকবার স্থান পরিবর্তন করতে থাকেন।