চৌগাছায় যুবকের আত্মহত্যা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে বায়জিদ (১৮) নামের এক যুবক সোমবার বিকেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বায়জিদ এ গ্রামের মুক্তার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বায়জিদ দীর্ঘদিন ধরে আলমসাধু চালাতেন। গত দু’বছর আগে তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। ওই সময় শরীরের অন্যান্য আঘাতের চেয়ে তার মাথায় আঘাত লাগে বেশি বলে স্থানীয়রা জানান। এই আঘাতের পর থেকে প্রায় তিনি অসুস্থ হয়ে পড়তেন। পরপর দুবার তিনি আত্মহত্যার চেষ্টা চালান। স্থানীরা জানান, মাথায় আঘাতের পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
সোমবার বায়জিদ দুপুর পর্যন্ত বেশ ভালোই ছিলেন। এদিন বিকেল ৪ টার দিকে দিকে তিনি নিজের শয়নকক্ষের দরজা দিয়ে বাঁশের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ঘরের দরজা বন্ধ থাকার কারণে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর দ্রুত দরজা ভেঙে দেখেন আড়ার সাথে বায়জিদ ঝুলে আছেন। পরিবারের লোকজন এই অবস্থায় রশি কেটে দ্রুত চৌগাছা হাসপাতালে চিকিৎসার জন্যে আনে। কিন্তু কর্তব্যরত মেডিকেল অফিসার বি এম সামসুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মাড়ুয়া গ্রামের আজাদুর রহমান খান জানান, দুর্ঘটনার কারণে বায়জিদ মানসিক সমস্যায় ভুগছিলেন। দুর্ঘটনায় মাথায় আঘাত পান। পরিবারের পক্ষ থেকে চিকিৎসাও করানো হয়েছে। কিন্তু শারীরিভাবে সুস্থ হলেও মানসিকভাবে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। মানসিক অসুস্থতার কারণে বায়জিদ এর আগে দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। আত্মহত্যার বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছে।