চৌগাছায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় মানবপাচার প্রতিরোধ কমিটির কার্যকরী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জাস্টিস এন্ড কেয়ারের সহায়তায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন, আন্দুলিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন, হাসপাতালের চিকিৎসক ইয়াসিন আরাফাত, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, প্রধান শিক্ষক কামাল আহমেদ প্রমুখ।