চৌগাছায় বাস শ্রমিক ও ইজিবাইক চালকদের দ্বন্দ্ব, সড়ক অবরোধ দুর্ভোগে সাধারণ মানুষ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র করে এক ঘন্টা উপজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন বাস ও মিনিবাসের শ্রমিকরা। এতে করে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। বাসে কর্মরত শ্রমিকদের এমন আচরনেণ ক্ষুব্ধ সাধারণ মানুষ।

একাধিক সূত্র থেকে জানা গেছে, পার্শবর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একজন রোগী ইজিবাইকে চড়ে বৃহস্পতিবার চৌগাছার ওপর দিয়ে যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা বাসস্ট্যান্ডে বাসের শ্রমিক ও সড়কে মালিক সমিতির নিয়োগকৃত টহলে থাকা লোকজন ওই ইজিবাইক থামায় এবং সকলকে বাসে যেতে বলেন। কিন্তু রোগী থাকায় তারা বাসে যেতে অনীহা প্রকাশ করলে বাসের লোকজন তাদের হেনস্তা করেন।

এ ঘটনায় শুক্রবার সকালে মহেশপুর বাসস্ট্যান্ডে ওই ব্যক্তিরা চৌগাছা বাস মালিক সমিতির লোকজনদের হেনস্তা করেন। এ খবর ছড়িয়ে পড়লে চৌগাছা বাস মালিক সমিতির লোকজন সকাল সাড়ে ১০ টার দিকে মেইন বাসস্ট্যান্ডে সড়কে বাস আড় করে প্রতিবাদ করতে থকেন। এতে করে চৌগাছা-মহেশপুর, চৌগাছা যশোর, চৌগাছা কোটচাঁদপুর সড়কে অন্তত সাত কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় চরম যানজট। ঈদে বাড়িতে আসা অনেকেই নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য চৌগাছায় এসে পড়েন চরম বিপাকে।

এ ছাড়া শুক্রবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বাজারে আসা মানুষও বিপাকে পড়েন, এক কথায় বাস শ্রমিকদের এমন কর্মকান্ডেণ্ড সকলে হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ও সেনাবিহিনীর টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।