চৌগাছায় জগদীশপুর ইউনিয়নে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠতি করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে এই কৃষকদল এ সমাবেশ করে।
রোববার উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া বাজারে অনুষ্ঠিত কৃষকদলের সমাবেশে সভাপতিত্ব করেন,জগদীশপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল আহাদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন,জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, শেখ জাকির হোসেন, ফুলমিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফুলসারা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, মিজানুর রহমান প্রমুখ।