চৌগাছায় গুড় মেলা শেষ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান চৌগাছার গুড় মেলার সমাপনী দিনে স্টল পরিদর্শন করেছেন। একই সাথে সেরা স্টলদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, গুড় উৎপাদনে যারা জড়িত তাদেরকে সরকারিভাবে সহায়তা করা হবে। খেজুর গাছ রোপণ করার ক্ষেত্রে আমাদের জোর দিতে হবে। খেজুর গাছ যেন ধ্বংস না হয়ে যায় সেদিকে প্রশাসনসহ সকলকে দৃষ্টি দিতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌরমেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, গবেষক নকিব মাহমুদ, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, সিরাজুল ইসলাম, নূরুল কদর, আব্দুল হামিদ, আতাউর রহমান লাল ও এস এম মমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, রমজান শরীফ বাদশা প্রমুখ।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে পাতিবিলা, হাকিমপুর, সুখপুকুরিয়া ও স্বরুপদাহ ইউনিয়নকে পুরস্কার তুলে দেন।