চৌগাছায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড

0

এম এ রহিম, চৌগাছা (যশোর)॥যশোরের চৌগাছায় গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে পৌর শহরের ডাকবাংলোপাড়ায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কর্মকর্তা এস আই সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযুক্তরা হলেন চৌগাছা পৌর শহরের ডাকবাংলোপাড়ার গৌতম সর্দারের ছেলে সরদার দুর্জয় (২০), একই পাড়ার সমীর সরদারের ছেলে সজীব সরদার (২০)। এ বিষয়ে আদালতের বিচারক সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।