চৌগাছায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শোহাদৎ হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমির মাও.গোলাম মোর্শেদ, জামায়াত নেতা মাস্টার কামাল আহমেদ, তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাংবাদিক টিপু সুলতান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রিতোম, উপজেলার সলুয়া গ্রামের শহীদ ছাত্র (বরিশাল বিশ্ববিদ্যালয়ের) আল আমিনের পিতা আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দফরের কর্মকর্তা, আহত ও শহীদদের পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।