চৌগাছায় ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা হামিদ মল্লিক গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যুবলীগ নেতা আব্দুল হামিদ মল্লিককে পুলিশ গ্রেফতার আটক করেছে। তিনি সিংহঝুলী মল্লিকবাড়ির মৃত ইসাহক মল্লিকের ছেলে চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক তার নিজ ইটভাটা উপজেলার ফাঁসতলায় যান। দুপুরে নিজ বাসা সিংহঝুলীর উদ্যেশে রওনা হন। পথিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।