চৌগাছায় অবসরপ্রাপ্ত শিক্ষকের আত্মহত্যা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরর চৌগাছায় মজিদুল হক ওরফে মইদুল (৭৮) নামে এক স্কুল শিক্ষকের আত্মহত্যা করেছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বল্লভপুর গ্রামে। তিনি বল্লভপুর মাধবপুর পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে ও দক্ষিন বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। মৃতের ছেলে বকুল হোসেন জানান, আব্বা অবসরে যাওয়ার পরে প্যারালাইজডসহ নানা কঠিন রোগে আক্রান্ত ছিলেন। রোগের কারণে তিনি এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন। আমরা পরিবারের লোকজন সবসময় তাকে চোখে চোখে রাখতাম। আমি চাকরির সুবাদে কুষ্টিয়াতে অবস্থান করি। দিন কয়েক আগে মা-বাবা আমার ওখান থেকে বাড়িতে এসেছে। তিনি বলেন, শারীরিক যন্ত্রণা সইতে না পেরে বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
চৌগাছা থানা পুলিশের এস আই শামীম হুসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।