চৌগাছার জগদীশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় নিউ আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. আলীবুদ্দিন খানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তিব্বত আলীর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক হাকিমপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বিএনপির নেতা আলী হোসেন মদন প্রমুখ।
অন্যানের মধ্যে বক্তব্য দেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, ফুলসারা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির নেতা আয়ুব হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রদলের উপজেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হোসেন রকি প্রমুখ।
এ সময় উপজেলা ও সংশ্লিষ্ঠ ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।