চুয়াডাঙ্গায় ৪৭ বোতল ফেন্সিডিলসহ আটক -২

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। চুয়াডাঙ্গায় ৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) ভোর সোয়া ৪টার সময় শহরের রেলবাজারের মাছের আড়তের সামনে থেকে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুরদিয়া গ্রামের শহিদুল আলীর ছেলে শিমুল আলী (২৩)ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাহিদ জোয়ার্দ্দার (২৪)কে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ৪৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।