চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা যুবউন্নয়ন অধিদপ্তরের সামনে সোমবার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলামিন হোসেন নামে এক যুুবক নিহত হয়েছেন। নিহত আলামিন হোসেন (২৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনী পাড়ার আব্দুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক শাহাবুল আলম জানান, আলামিন হোসেন সকাল ৮ টার দিকে মোটরসাইকেলে জাফরপুর অভিমুখে যাচ্ছিলেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা মারেন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে।