চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক আবু হেনা মোহাম্মদ জামাল প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শামিমা ইয়াসমিন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.খন্দকার ইমরান হাসিব ও ইপিআই সুপারভাইজার রেহেনা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা এবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৫৪১ শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১-৫ বছর বয়সী ১ লাখ ২৮ হাজার ৮৪৫ মিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জেলার ৮৯৬টি আইটরিচ কেন্দ্রে শিশুদের একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুমৃত্যুর ঝুঁকি কমে।